সন্দ্বীপ প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে ৩ দিনের ব্যবধানে সন্দ্বীপের একই ওয়ার্ডের দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ১১ আগষ্ট মঙ্গলবার ভোর সাড়ে চারটায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের সওদাগর (৭০) মারা যায়। আবু তাহের মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের প্যালিশ্যার বাড়ির বাসিন্দা। তিনি প্রায় দশদিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি হন।একদিন পর চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি হন।সেখান থেকে তাকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। এর ৩ দিন আগে একই এলাকার পাশাপাশি বাড়ির মো.আশ্রাফ আলী (৪২) করোনার উপসর্গ নিয়ে ভুল চিকিৎসা নিয়ে মারা যায়। আশ্রাফ আলী মাইটভাঙ্গা ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিল। পরবর্তীতে তার নমুনা পরীক্ষার করলে করোনা প্রজেটিভ আসে। এর কিছুদিন আগে মাইটভাঙ্গা ৮ নং ওয়ার্ডের অনন্ত মহাজনের বাড়ির নিতাই মাষ্টার করোনার উপসর্গ নিয়ে মারা যায়। মৃত্যুর তিনদিন আগে থেকে তিনি জ্বর সর্দিকাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম জানান, করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সন্দ্বীপে নতুন করে করোনায় মৃত্যুর ঘটনায় আমাদের চিন্তিত করে।
সন্দ্বীপে ৩ দিনের ব্যবধানে করোনায় এক এলাকায় দুইজনের মৃত্যু

