নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে ৩ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপি

সন্দ্বীপ প্রতিনিধি: এমপির ব্যক্তিগত তহবিল থেকে আজ সোমবার সকাল ১০ টা থেকে সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে লক ডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর পরিবারগুলোকে চিহ্নিত করে ইউনিয়ন আওয়ামীলীগের মাধ্যমে প্রতি ওয়ার্ডের ২০ টি করে পরিবারকে এই সহোযোগিতা করা হয়।

এতে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল দেওয়া হয়।

এই সহযোগিতা চলমান থাকবে উল্লেখ করে ঢাকা থেকে টেলি কনফারেন্সে সাংসদ মাহফুজুর রহমান মিতা জানান, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র ও কর্মহীন পরিবারগুলোকে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন। আমি আমার ঈমানী দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।

খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, প্রেসক্লাব সভাপতি ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রহিম উল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদন, মশিউর রহমান বেলাল, আবু তাহের, সাংসদের পিএস ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, সহসভাপতি মহিদুল শিকদার জিকু প্রমুখ।