নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপ চ্যানেলে ডায়মন্ড সিমেন্ট বোঝায় ট্রলার ডুবি

প্রতীকী ছবি।

চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝায় করে সন্দ্বীপ আসার পথে একটি মালবাহী বোট ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(২৩জানুয়ারী) দুপুরে সন্দ্বীপ চ্যানেলের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি ডুবোচরে এই দূর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,  বৃহস্পতিবার দুপুরে ১ হাজার ৬ শ বস্তা ডায়মন্ড সিমেন্ট বোঝায় এমভি বসুন্ধরা-২ নামের একটি মালবাহী বোট চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসার পথে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি চরে বোটটি ডুবে যায়। বোটে থাকা সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ঘাটে থাকা অন্যান্য বোটের সাহায্যে বসুন্ধরার বোটের মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া বোট এবং সিমেন্টের মালিক সন্দ্বীপের কমপ্লেক্স এলাকার ব্যাবসায়ী দীন মোহাম্মদ সওদাগরের বলে জানা গেছে।