Site icon CPLUSBD.COM

সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলমের বিদায় অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ থানার পুলিশের ওসি শেখ শরিফুল আলম এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই) রাত ৯ টায় থানা কম্পাউন্ডে ওসি (তদন্ত) মো. সোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রহিম উল্লা, পৌরসভা আওয়ামিলীগ সভাপতি মো.মোক্তাদের মাওলা সেলিম।

এস আই মো. মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ওসির স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন এস আই মো.নাছির উদ্দিন, এস আই কাউছারুল আলম, এ এস আই আশ্রাফউল্ল্যাহ, কনস্টেবল মো.সৈয়দ নুর প্রমুখ।