Site icon CPLUSBD.COM

সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিপ্লাস প্রতিবেদক: দ্বিতীয় পর্যায়ের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।

সন্দ্বীপ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন। এই পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।