Site icon CPLUSBD.COM

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।

এর আগে দেশে করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গত ১৩ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। তারও আগে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ ভাষণ দেন।

দেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।