Site icon CPLUSBD.COM

সপ্তাহের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম

সিপ্লাস ডেস্ক: মাত্র ১২ দিনের ব্যবধানে দেশিয় বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চলতি মাসেই স্বর্ণের দাম দুই দফায় বাড়ালো। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের ভরিতে প্রায় সাড়ে চার হাজার টাকা বাড়লো।

শনিবার (২২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, আগামী ২৩ মে থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এই ধাতু।

এর আগে চলতি বছরের ১০ মে বাংলাদেশ জুয়েলারি সমিতি প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম পুনঃনির্ধারনের খবর গণমাধ্যমকে জানিয়েছিলো।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৪৮৩ দশমিক ২০ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা। শনিবার পর্যন্ত দাম ছিল ৬৮ হাজার ২৯২ দশমিক ৭২ টাকা। দাম বেড়ছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ দশমিক ৯২ টাকা। বর্তমান দাম ৫৯ হাজার ৫৪৪ দশমিক ৭২ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ২৬৩ দশমিক ২৮ টাকা। শনিবার পর্যন্ত দাম ছিল ৪৯ হাজার ২২২ দশমিক শূন্য ৮ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।