নিউজটি শেয়ার করুন

সমাজসেবক মোহাম্মদ হানিফের বড় বোন জোহরা খাতুনের ইন্তেকাল

সিপ্লাস ডেস্ক:  আসকার দিঘির পাড় নিবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিফের বড় বোন জোহরা খাতুন (৭০) আর নেই।

তিনি শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আছর আসকার দিঘির পাড়স্থ শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে কাজির দেউরি ১ নম্বর গলিস্হ কবরস্থানে কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সমাজ সেবক মোহাম্মদ হানিফের বড় বোন জোহরা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন জামালখান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর মোস্তফা, আবু ফরহাদ সাবু, তৌহিদুর রহমান চৌধুরী, চসিক কাউন্সিলর প্রার্থী ও রাজনীতিবিদ আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন প্রমূখ।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here