সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা কার্যক্রম চালানোয় স্কুল-কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
করোনার প্রাদুর্ভাবের কারণে সরকার সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কিন্তু সরকারের এই নির্দেশনা অমান্য করে চকরিয়ায় বেশ কিছু স্কুল, কোচিং এবং ছাত্রাবাস খোলা রেখে কার্যক্রম চালানো হচ্ছে।
অভিযানে ওই সব বিদ্যাপীঠ ও বেশ কয়েকটি কোচিং সেন্টার সিলগালা করা হয়।
এসময় পাঁচজনকে আটক করেন। তবে আটককৃতদের নাম প্রকাশ করেনি প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
তিনি বলেন, সরকারের দেওয়া ১৮টি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন বদ্ধ পরিকর। এসব নির্দেশনা পালন করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।








