সিপ্লাস প্রতিবেদক: সরকারি নির্দেশনা না মেনে খোলা রাখায় নগরের হালিশহরে সুপারশপ ‘স্বপ্ন’কে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) রাতে সুপারশপ স্বপ্নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
‘অভিযানে সরকারি নির্দেশ না মেনে কার্যক্রম চালু রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এবং ২৭০ ধারায় স্বপ্ন কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’








