নিউজটি শেয়ার করুন

সরকার ও শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই সিআরবিতে হাসপাতাল

নাগরিক সমাজ চট্টগ্রামের স্মারকলিপি গ্রহণকালে চসিক মেয়র

সরকার ও শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই সিআরবিতে হাসপাতাল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রোজউল করিম চৌধুরী বলেছেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্য স্মারক। এখানে প্রাকৃতিক সৌন্দর্য্য ও বৈভব হানি করে হাসপাতাল তো নয়, ইট-পাথরের কোন স্থাপনা গড়ে তুলতে দেয়া হবে না। চট্টগ্রাম নগরীর যেখানেই মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মৃতিময় স্থান রয়েছে সেগুলো যথাযথ সংরক্ষণ করে সেখানে ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ তাৎপর্যমন্ডিত সৌধ স্মারক স্থাপনা গড়ে তোলা হবে।

তিনি আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী ভবনের সম্মেলন কক্ষে নাগরিক সমাজ চট্টগ্রামের পক্ষে দেয়া রাষ্ট্র ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য সিআরবিতে বেসরকারি হাসপাতাল স্থাপনা নির্মাণ প্রকল্প বাস্তাবয়ন না করা সংক্রান্ত স্মারকলিপি গ্রহণকালে একথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামের নানা জায়গায় ইতিহাস-ঐতিহ্যের অনেক হীরক খন্ড ছড়িয়ে আছে। এখনে সিপাহী বিদ্রোহ, বৃটিশ বিরোধী সশস্ত্র লড়াইয়ে মাস্টার দা সূর্য সেনের বিপ্লবী কর্মকান্ড, ঐতিহাসিক ৬ দফা ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধসহ অনেক কালজয়ী ঘটনা সংঘটিত হয়েছিলো। এই গৌরাব দীপ্ত ঐতিহ্যের স্থানগুলো শনাক্ত করে রক্ষান-বেক্ষণ করা হবে নতুন প্রজন্মের ইতিহাস অন্বেষণ ও জ্ঞান চক্ষু উম্মীলনের স্বার্থেই।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দরদী। তিনি ঐতিহ্য সচেতন ও প্রকৃতি প্রেমী। এ জন্য তিনি সারা বিশ্বে প্রশংসিত ও বরেণ্য হিসেবে স্বীকৃত। আমরা কিছুতেই তাঁর এই অনন্য স্বীকৃতিকে ম্লান হতে দেবো না। আমরা জানি একটি অশুভ চক্র আজ নানভাবে সরকার ও প্রধানমন্ত্রী’র ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর। সিআবিতে হাসপাতাল নির্মাণ সেই অশুভ অপতৎপরতারই অংশ।

তিনি আরো বলেন, আমরা হাসপাতাল চাই। তবে সিআরবিতে কো ভাবেই নয়। হাসপাতালেল জন্য সিআরবি ছাড়া আরো অনেক বড় পরিসরের স্থান রয়েছে। চসিকেরও আছে। চাইলে আমরা হাসপাতালেল জায়গা দেবো। কিন্তু তার আগেই আমরা নিশ্চয়তা চাই সিআরবিতে কোন হাসপাতাল নয়। তবে এটাও ঠিক হাসপাতাল হতে হবে সাধারণ মানুষের সেবার জন্য, বিত্তবানদের জন্য নয়।

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-চবি উপাচার্য প্রফেসর শিরিন আকতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here