নিউজটি শেয়ার করুন

সরফভাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ দিলো তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মিরেরখীলে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তার পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল রউফ মাষ্টার, সাধারন সম্পাদক আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল সবুর রাজু, সিরাজুল ইসলাম, আবুল কালাম মেম্বার, মো. খায়রুজ্জামান মেম্বার, মাহবুবল আলম, জমির হোসেন, মো. হোসেন মেম্বার, মো. হোসেন, নুরুল আলম তালুকদার, ইউপি সদস্য মো. আলী, মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম, রিজিয়া বেগম, মো. হারুন, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগ সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, মো. হাবিব, মো. শহিদ, মো.আলম, মো. সেকান্দর, মো. জামাল, মোজাহেরুল ইসলাম, মো. সেলিম, মো. সোহেল আরমান, রহমত আলী, মো. শাহেদ, মো. জাহেদ, মো. রানা, মো. আইযুব, মো. সাইফুল, মো. রনি, আরিফুল ইসলাম সারেক, মো, তারেক, মো. ফারুক, মো. আরিফ প্রমুখ।