Site icon CPLUSBD.COM

সরফভাটায় ‘আলহাজ্ব আমির এন্ড সাফিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে ত্রাণ বিতরণ

সরফভাটায় 'আলহাজ্ব আমির এন্ড সাফিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ত্রাণ বিতরণ

সিপ্লাস ডেস্ক: করোনা মহামারীতে কর্মহীন,দুস্থ অসহায় মানুষদের মাঝে ধারাবাহিক ত্রান বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (৩ জুলাই) সরফভাটা আসকর আলী রোডে ‘আলহাজ্ব আমির এন্ড সাফিয়া’ ফাউন্ডেশনের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি’র পক্ষে চারশ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইডেন ইংলিশ স্কুল এর প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আহসান হাবিব, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইউনিয়ন শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকত, মোহাম্মদ হারুন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের মেম্বার মোহাম্মদ জমির হোসেন , ইকবাল হোসেন সহ সরফভাটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।