নিউজটি শেয়ার করুন

সরফভাটায় গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

ctg news

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কাজী আব্দুল হামিদ শাহ ঈদগাহ মাঠে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ইয়াছিন আরফাত রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

আরফাতুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পশ্চিম সরফভাটা গাজী আব্দুল হামিদ শাহ হেফজ ও এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, গ্লোবাল ইসলামী ব্যাংক শিলক শাখার কর্মকর্তা শাহজাহান সিরাজ, সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম, বর্তমান ইউপি সদস্য মো. নাজের, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মনছুর উদ্দিন, বশির আহাম্মদ, সংগঠনের সাবেক সভাপতি আতিক সুজন, সোহেল আরমান, শিক্ষক আবদুল সবুর প্রমুখ।

শেষে সরফভাটার দুই শতাধিক দুস্থ শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।