Site icon CPLUSBD.COM

সরফভাটায় রুপনগরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সরফভাটা

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক:  সোমবার (১১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র সার্বিক প্রচেষ্টায় সরফভাটা ইউনিয়ন পরিষদের অর্থায়নে সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম ছৈয়দ আলম মেম্বার সড়কের H B B দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী।

এসময় পাশে থাকার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে শেখ ফরিদ বলেন, এই রুপনগর এলাকাটি ছিল সরফভাটার সবচাইতে অবহেলিত এলাকা। এইখানে কিছুদিন আগেও তেমন জনবসতি ছিল না। ইতিমধ্যে এই এলাকার সুপেয় পানির সংকট নিরূপণে আমি একটি ডিপ টিউবওয়েল স্থাপন করেছি। এলাকাবাসী নামাজ পড়ার জন্য নির্মাণাধীন মসজিদেও আমি অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলাম।

এই এলাকায় একটি মহিলা মাদ্রাসা রয়েছে। সে মাদ্রাসার ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষদের যাতায়াতের জন্য একটি রাস্তার দাবী ছিল দীর্ঘদিন ধরে। সে যৌক্তিক দাবী পূরণে আপনাদের সহায়তায় আজ এই সড়ক কাজের উদ্ভোধন করলাম।

এইখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আশাকরি অতি শীঘ্রই আমরা একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে এই এলাকার শিশু কিশোরদের শিক্ষা লাভের পথ সুগম করতে পারব।