নিউজটি শেয়ার করুন

সরফভাটায় ২২৫ পরিবারে ভালবাসার থলে দিলেন আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে শ্রমজীবী কর্মহীন নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভালবাসার থলে নামকরণ করে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট রাতের আধারে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রতিটি ভালবাসার থলেতে এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেওয়া হয়। মঙ্গলবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যলয় থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রমে সহযোগিতাকারী প্রবাসী ও এলাকাবাসীসহ করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে মঙ্গল ও বুধবার রাতের আধারে প্রত্যেকের ঘরে ঘরে ভালবাসার থলে পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানায়, প্রথম ধাপে সরফভাটার ২২৫ পরিবারকে রাতের আঁধারে সংগঠনের সদস্যরা ভালবাসার থলে পৌঁছে দেন। কেউ যাতে ত্রাণ গ্রহণে লজ্জাবোধ না করেন সেজন্য প্রত্যেকের ঘরের দরজায় টোকা দিয়ে দরজার সামনে থলে রেখে চলে আসেন সদস্যবৃন্দ। এভাবে সংগঠনের মাধ্যমে ধাপে ধাপে আরও সহায়তা দেওয়া হবে।