নিউজটি শেয়ার করুন

সরফভাটা ইউনিয়ন পরিষদে জাতীয় শোক ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা পরিষদের হলরুমে শুক্রবার (২১ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়।
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার।ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক আলী, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, আবুল কালাম মেম্বার, জালাল আহমেদ, আব্দুস সবুর রাজু, মোহাম্মদ হারুন, খোরশেদ আলম সুজন, সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, কালাম চৌধুরী, মাহবুবুল আলম, মো. ইলিয়াছ, মো. হোসেন মেম্বার, খাইরুজ্জামান মেম্বার, মো. ইছমাইল মেম্বার, মোঃ সবুর, নুরুল আলম, তাহের সিকদার, শামসুল আলম, মৌলানা রেজাউল করিম, হোসেন আহমদ, মোঃ হোসেন, মো. হাবিব, মোঃবাবুল, ইউপি সদস্য জাহাঙ্গির আলম, মোঃ নাজের, শহিদুল্লাহ, কৃষকলীগ নেতা সেলিম সাইফুল্লাহ, মোঃ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মাহবুব সিকদার, জামাল উদ্দিন, আতিক সুজন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল আরমান, মাহাদ মুক্তার, উপজেলা ছাত্রলীগেরর সদস্য মো. রায়হান, আসাদ রাব্বি, ছাত্রনেতা এজিএস রহমত, মো. রাহুল, মো. সাহেদ প্রমুখ। শেষে শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল বয়ান।