শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী এই উপলক্ষে কুরআন, গজল-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সংগঠনের নবীন সদস্যদের বরণ, চিকিৎসা ও দরিদ্র মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে খতনা ক্যাম্পে ১০ জন শিশুর খতনা করা হয়।
সরফভাটা ইত্যাদি চত্বরের ইয়াছমিন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিম। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডা. আবুল ফজল, চট্টগ্রামস্থ সরফভাটা সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম, শিক্ষক আব্দুল মান্নান, আস্থা অবিচলের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম সমিতি ওমানের নুরুল ইসলাম, আমাদের সরফভাটা গ্রুপের সভাপতি দিলদার বিন কাশেম, সাংবাদিক জগলুল হুদা, আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. সাইফুদ্দিন, মো. খালেদ, অর্থ সম্পাদক ওবাইদুল্লাহ, প্রচার সম্পাদক কপিল উদ্দিন চৌধুরী, আব্দুল হান্নান, মো. ফারুক, মো. দানেশ, মো. হাছান আলী, মীরেরখীল একতা সংঘের সিনিয়র সদস্য মো. সাকিব, মীরেরখীল ঐক্য পরিষদের সিনিয়র সদস্য আরিফুল হক সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রবাসী জামাল উদ্দিন জীবনের লিখিত বক্তব্য পড়েন সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক প্রবাসী খোরশেদ আলমের লিখিত বক্তব্য পড়েন যুগ্ম সম্পাদক ইমরান সিকদার। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বয়ান।
অনুষ্ঠানে মীরেরখীল ঐক্য পরিষদের পক্ষ থেকে সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে নির্মাণাধীন মসজিদে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। এছাড়া মীরেরখীল একতা সংঘের উদ্যোগে ওই মসজিদের জন্য ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়। শেষে কেক কেটে সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

