ফিনল্যান্ডের চাকরিজীবীদেরকে নতুন বছরে সুখবর দিলেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানা মারিন।
এর আগে দেশটিতে সপ্তাহে ৫ দিন কর্মদিবস ছিল। ওই ৫ দিন ৮ ঘণ্টা কাজ করার নিয়ম ছিল।
কর্মক্ষেত্রে কম সময় দিয়ে জনগণ যেন পরিবারকে বেশি সময় দিতে পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী সানা ম্যারিনের সরকার।
এমন সিদ্ধান্ত দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে কিনা এমন প্রশ্নে সানা বলেন, আমার কাছে তেমনটি মনে হয় না। নতুন সিদ্ধান্তের ফলে যে মানসিক প্রশান্তি আসবে তা আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে।
সানার এমন বক্তব্যের পেছনে উদাহরণও রয়েছে। প্রতিবেশি দেশ সুইডেনে ২০১৫ সাল থেকে দিনে ৬ ঘণ্টা করে কাজ করার নিয়ম চালু রয়েছে। এতে দেখা গেছে সেখানকার কর্মীরা খুবই খুশি মনে কাজ করে যাচ্ছেন। এতে দেশ পিছিয়ে যাচ্ছে না বরং উৎপাদন আগের চেয়ে ভালো।
এদিকে প্রধানমন্ত্রী সানার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিনল্যান্ডবাসী। সানার দায়িত্ব নেয়ার পর দেশবাসীর জন্য এটি তার বড় উপহার হিসেবে দেখছেন জনগণ।
প্রধানমন্ত্রী সানার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির বাম জোটের নেতা শিক্ষামন্ত্রী এন্ডারসন।
তিনি বলেন, ফিনল্যান্ডবাসীর জন্য খুবই সুখের খবর দিয়েছেন প্রধানমন্ত্রী। নারীর মন নরম বলে তিনি এমন সিদ্ধান্ত দিয়েছেন এমনটি ভাবার অবকাশ নেই। আমরা মনে করি, বিষয়টি তার ভোটারদের প্রতি দায়বদ্ধতার অংশ।
প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিনল্যান্ডের সানা মেরিন। একই মাসে আস্থাভোটে হেরে অ্যান্তি রিন প্রধানমন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সানা।
এর আগে সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

