নিউজটি শেয়ার করুন

সলিমপুরে বধ্যভূমির পাশ থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

সলিমপুরে বধ্যভূমির পাশ থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড: সীতাকুণ্ডে বহু বছর ধরে অযত্নে, অবহেলায় এবং মানুষের অবৈধ দখলে থাকা সলিমপুর এলাকার ওভারব্রীজের পাশে অবস্থিত সম্মুখযুদ্ধে নিহতদের গণকবর বধ্য ভূমির আশপাশ থেকে সকল প্রকার স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে দখলদারদের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার বধ্যভূমি স্থানটি পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের গৌরব ইতিহাস, দেশকে স্বাধীন করতে জীবনদানকারী শহীদদের সন্মান ও স্নৃতি রক্ষা সবার নৈতিক দায়িত্ব। এসব গণকবর কোন ভাবেই অযত্ন এবং অবহেলা করা যাবে না।

উল্লেখ্য, উপজেলা ১০নং সলিমপুরস্থ ওভারব্রীজের পাশে অবস্থিত বধ্যভূমিটি স্বাধীনতা যুদ্ধের পর থেকেই অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে। এর আশে পাশে গড়ে উঠেছে অবৈধভাবে একাধিক স্থাপনা। কিছু প্রভাবশালী মহল বধ্যভূমির পাশের জায়গা দখল করে দোকানপাট, গাড়ির গ্যারেজ স্থাপন করে।

সলিমপুরে বধ্যভূমির পাশ থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

এদিকে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে অবৈধ জায়গা উদ্ধার করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মুখযুদ্ধে নিহতদের ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ। তিনি প্রথম পর্যায়ে ২ লক্ষ টাকা বরাদ্দ দেন। জেলা পরিষদের গৃহীত প্রকল্প বাস্তবায়নে উক্ত স্থান পরিদর্শনে যান সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড.ফজলে করিম চৌধুরী নিউটন, যুবলীগ সভাপতি ইমাম উদ্দিন ইমু, ইউপি সদস্য শাহাদাত হোসেন, যুবলীগ নেতা আসলাম হাবীব, সাইদুর রহমান মারুফসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here