সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যেগে মাদক, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) বিকালে ইউপি সদস্য সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাদক বিরোধী সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আজিজ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ সামস মাহমুদ লেলিন এর সঞ্চলনায় এতে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে করিম চৌধুরী নিউটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব এস.এম আল নোমান, সলিমপুর ইউনিয়ন সেচ্চসেবক লীগের সভাপতি নুরুল আলম জিকু, ইউপি সদস্য নাজিম উদ্দিন, মহিলা সদস্য রওশন আরা, সাবেক ছাত্রনেতা প্রদীপ দাশ, যুবলীগ নেতা বদিউল আলম, ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দিন, মতিন, পারভেজ, মুরাদ, চিন্ময়, শিপন, জাহেদ, সরোয়ার, আকিল, দেলোয়ার, নুরুল হক মজুমদার, এনায়েত মিয়া, শাহিন,তুষার, সোহেল, শাকিল, সহিদ, নাজিম। বক্তারা বলেন, মাদক সেবীরা হয় মাদক ছাড়বে না হয় এলাকা ছাড়তে হবে।
সলিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে মাদক সেবী বিক্রেতা, জুয়ার আসরসহ বিভিন্ন অসমাজিক কার্যকলাপ বেড়ে গেছে। যুব সমাজ মাদকের ছোবলে ধংস হয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের আগ্রাসন থেকে মুক্ত না হলে সমাজের সুফল বয়ে আনবেনা।








