সীতাকুণ্ড প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং এলাকার ৫শত হতদরিদ্র ও গরীব অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) বিকাল ৪টায় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন। সাধারণ সম্পাদক এড.ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজী, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সাবেক আহবায়ক শায়েস্তা খান, সাবেক উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজম খান, যুবলীগ সভাপতি ইমাম উদ্দিন ইমু, সাধারণ সম্পাদক মোঃ আরজু, যুবলীগ নেতা আসলাম হাবীব, সেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, আ.লীগ নেতা আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, কৃষকলীগ নেতা শামসুল আলমসহ বিভিন্ন নের্তৃবৃন্দ।








