সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধুর সর্বশেষ স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে গ্রহণ করা সীতাকুণ্ডের সলিমপুরের ওয়্যারলেস টাওয়ারের স্মৃতি রক্ষার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এম. রেজাউল করিম চৌধুরী ।
তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি প্রেরণ করেছেন।
দেশের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর তিনি আজ ২২ জুন এ উদ্যোগ গ্রহণ করেন।
এদিকে শনিবার (১২ জুন) সরেজমিনে পরিদর্শনের পর তিনি তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, ‘অবহেলিত স্বাধীনতা বার্তা টাওয়ার স্মৃতিরক্ষার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

তিনি ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সিপ্লাসটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শন কালে মেয়রের সাথে ছিলেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জঙ্গল ছলিমপুরের এই ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সিপ্লাসটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়।








