নিউজটি শেয়ার করুন

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত আনু মুহাম্মদ

সিপ্লাস ডেস্ক: তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দুজনই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষক জানিয়েছেন।

আনু মুহাম্মদ রোববার বলেন, নমুনা পরীক্ষায় গতকাল তার করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর আজ তিনি হাসপতালে ভর্তি হয়েছেন।

২৮ জুলাই র স্ত্রী শিল্পী করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।

পরে শনিবার সেখানে থেকে তাকে মুগদা হাসপাতাল স্থানান্তর করা হয়।