Site icon CPLUSBD.COM

সহজ শর্তে ৪০ কৃষককে ঋন দিল রাউজান কৃষি ব্যাংক

রাউজান প্রতিনিধিঃ রাউজানে ৪০ জন কৃষককে সহজ শর্তে ১৭ লাখ ৬০ হাজার কৃষি ঋণ প্রদান করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখা।

বুধবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষিজীবিদের হাতে ঋনের টাকা তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

তিনি ঋণ গ্রহীতাদের উদেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন সহজ শর্তে দেয়া কৃষি ঋনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও কৃষি ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক লোকমান হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক শফিউল আজম, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আবুল মোবারক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদ প্রমুখ।