Site icon CPLUSBD.COM

সহযোগীসহ মাদক ব্যবসায়ীর গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী মুহুরীপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী বাচ্চু প্রকাশ বাচ্চুইয়া (৩৫) ও সহযোগী রুবেলকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ মে) বিকেলে বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার বাচ্চু মুহুরীপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাকা রুবেলকে ৫০ পিস ইয়াবাসহ চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বাচ্চুকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে এখানে বিক্রি করতেন। বাচ্চুর  বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে।