নিউজটি শেয়ার করুন

সহি মুহুরী জাল করে মাদক মামলার আসামীকে জামিন; চক্রের সদস্য এডভোকেট কারাগারে

২ কোটি টাকা মূল্যের মাদক মামলার প্রধান আসামীকে জাল সহি মূহুরী নকল ব্যবহার করে উচ্চ আদালত থেকে জামিন করানো সাথে জড়িত এক এডভোকেটের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, দুটি মাদক মামলার আসামী নিজাম উদ্দিন খান (৪৯) কে উচ্চ আদালত থেকে জাল সহি মুহুরী নকল কাগজ পত্র ব্যবহার করে হাইকোর্ট থেকে জামিন নেয়া হয়৷ বিষয়টি পরবর্তিতে আদালত জানতে পারলে এই জাল জালিয়াতির অভিযোগে আসামী ও তার আইনজীবি এডভোকেট মাহমুদুল হক সুমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন৷

এই জালিয়াতি মামলার আসামী সেই মাদক মামলার জামিন পাওয়া আসামী নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বিভাগের সিআইডি’র জিজ্ঞাসাবাদে এই জালিয়াত চক্রের বিস্তারিত প্রকাশ পায়৷

আসামী নিজাম আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে জানান, তার শ্যালক মোঃ হরিছের মাধ্যমে ৬ লক্ষ টাকার চুক্তিতে এডভোকেট মাহমুদুল হক সুমন তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে তাকে উচ্চ আদালত থেকে জামিনের ব্যবস্থা করেন৷ চুক্তির ৬ লক্ষ টাকার মধ্যে ৪ লক্ষ টাকা চেকে আর ২ লক্ষ টাকা নগদে পরিশোধ করা হয়।

সি আই ডি’র পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহ আলম আদালতকে জানান, নিজাম উদ্দিনকে হাইকোর্টে জামিন পাইয়ে দিয়ে জনৈক জহিরুল আবেদিন লিটন নামের একজন তদবির কারককে নাম ঠিকানা পাওয়া গেছে৷ তবে তদন্তে হাইকোর্টে জামিনের আবেদন কারী আইনজীবী হাসান জাহাঙ্গিরকে সনাক্ত করা যায়নি বলে জানান৷

আজ আদালতে এই জালিয়াত চক্রকে সনাক্ত করতে এডভোকেট মাহমুদুর রহমানকে তিন দিনের রিমান্ড চাওয়া হয়৷ আদালত এই বিষয়টি শুনানির জন্য রেখে আসামীকে জেলহাজতে প্রেরণ করেন৷