নিউজটি শেয়ার করুন

সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মহেশখালী প্রতিনিধি:  কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা গ্রামের বাসিন্দা মৃত মোঃ ছবির আহমদের স্ত্রী আয়েশা বেগম (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টার সময় বার্ধক্য জনিত রোগে নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৫ টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁহার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানিয়েছেন।

মরহুম আয়েশা বেগম কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক স.ম ইকবাল বাহার চৌধুরীর মাতা।

এদিকে সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীর মাতা মরহুমার রুহের আত্মর মাগফিরাত কামনা করেন এবং এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক : শোক বার্তাতে সাংবাদিক মাতার মৃত্যুকে শোকাহর্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।

মহেশখালী অনলাইন প্রেসক্লাবের শোক: এদিকে এক শোক বার্তাতে সাংবাদিক পিতার মৃত্যুতে শোকাহর্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ.এম হোবাইব সজীব, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ সভাপতি আব্দু ছালাম কাকলি, যুগ্ন সম্পাদক, সালমান ও অসীম দাশ, সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মোহাম্মদ সবুজসহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।