নিউজটি শেয়ার করুন

সাংবাদিক এম আবদুল মান্নানের মায়ের চেহলাম উপলক্ষে দোয়া মাহফিল

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সিপ্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক এম আবদুল মান্নানের মায়ের চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া আযোজন করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম রাউজান উপজেলার উত্তর সর্তা গ্রামস্হ মরহুমার বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মরহুমার স্বামী হাজী আবদুল হাদী, তাঁর বড় ছেলে আবদুল মুক্তাদির, সেজ ছেলে আবদুর রহিম, মাওলানা আলী আকবরসহ গাউছিয়া কমিটি ও গেয়ারভী শরীফ উদযাপন কমিটির বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে আবুধাবীর মোছাফ্ফাতে মরহুমার ইছালে ছওয়াবের জন্য দোয়া মাজফিল আয়োজন করা হয়।এতে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

উল্লেখ্য , মরহুমা ছেনেোয়ারা বেগম গত ২৮জুলাই চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, ১ মেয়ে, মেয়ের জামাই, নাতী, নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here