রাউজান প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এম. রমজান আলীর ভাই হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার(৩১ আগস্ট) বেলা ১ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৪৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের হামজার পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের তৃতীয় পুত্র এবং প্রখ্যাত অলিয়ে কামেল বদিউদ্দীন ফকিরের দৌহিত্র।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোন, তিন কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান মেয়র জমির উদ্দিন পারভেজ, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, এম বেলাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সি.সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আলাউদ্দিন,আরফাত হোসাইনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।








