নিউজটি শেয়ার করুন

সাংবাদিক এসএম ইউসুফের বাবা এসএম শামসুল আলমের মৃত্যুবার্ষিকী আগামী ১ নভেম্বর

রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস.এম ইউসুফ উদ্দিন ও ছড়াকার এস.এম সাইফুদ্দিন সাকিবের বাবা এস.এম শামসুল আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়াস্থ গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছে। এতে সকল অাত্মীয়-স্বজন ও শুভনুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা এসএম সালাহ উদ্দিন।

উল্লেখ্য, মরহুম এসএম শসমসুল অালম ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (তৎকালীন খাদ্য অধিদপ্তর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক। চাকরির পাশাপাশি তিনি এলাকার সামাজিক উন্নয়নে কাজ করেছিলেন।