ফেনী প্রতিনিধি: অপরাজনীতি , দুর্নীতি , অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক মুক্ত খবর এর উপ সম্পাদক (সাব এডিটর) সাংবাদিক কাজী ফারুককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সংঘবদ্ধ একটি কিশোরগ্যাং মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামস্থ সাংবাদিক কাজী ফারুকের বাড়ীর ঘাটলায় এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা আহত কাজী ফারুককে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরদিন বুধবার কাজী ফারুক নিজে বাদী হয়ে আশরাফুল আলম (২২) কে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলায় করেছেন ।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, সাংবাদিক ফারুকের উপর হামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামি সাফিন (২১) কে গ্রেপ্তার করা হয়েছে । অপর আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে । সাংবাদিক ফারুকের উপর এ ধরনের ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী প্রেসক্লাব সহ কয়েকটি জাতীয় সাংবাদিক সংগঠন ।








