Site icon CPLUSBD.COM

সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ নাকি অপহরণ?

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য ও এবং সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরোয়ার  নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে দ্রুত উদ্ধার করতে পুলিশ প্রশাসনের তড়িৎ পদক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার ও সাংবাদিক ফোরামের সভাপতি কাজি আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান।

বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) সকালে ব্যাটারী গলিস্থ ব্যাচেলর কোয়ার্টারে ( বাহার উল্লাহ ভবন, জাবেদ মিয়ার ভাড়া ঘর) হতে বের হওয়ার সময় দেখেছেন আশেপাশের লোকজন। তবে এখনও পর্যন্ত মোবাল বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজেও সন্ধান মেলেনি বলে জানিয়েছে তার সহকর্মী সাংবাদিকরা । গতকাল রাতে স্ত্রীর সাথে কথা হয়েছিলো বলে জানান তার সহকর্মী দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: হোসেন। এরপর পরিবারের সাথে কোন যোগাযোগ হয়নি বলে জানান তিনি। তার স্ত্রী ও দু্টি সন্তান কান্নাকাটি করছে।

এ্ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেছেন আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।(GD No-2233) at Kotwali Police Station। 

নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানা যায় । তার সহকর্মীরা সাংবাদিক গোলাম সরোয়ারের অবিলম্বে সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সাংবাদিক সমাজ। এর মধ্যে ফেসবুকে ব্যাপক পোষ্ট দেয়া হয়েছে । তার সহকর্মীরা দুটি নিউজ লিংক সিপ্লাসবিডি.নেটের কাছে পাঠিয়েছে। তাকে যদি অপহরণ করা হয় তাহলে গত সপ্তাহে তার করা দুটি নিউজকেন্দ্রিক হতে পারে বলে সন্দেহ করছেন।

নিউজ দুটির লিংক নিম্নে দেয়া হলো

https://ctnewsbd.com/149402
ō ō ō০০০
https://ctnewsbd.com/149684