নিউজটি শেয়ার করুন

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

রুহুল আমিন গাজী। ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। দুই মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৭টায় তিনি হাতিরঝিল থানায় ছিলেন।

আগামী ৩১ অক্টোবর বিএফইউজের নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।