পেকুয়া প্রতিনিধি: প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ওই ঘটনায় জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলার চৌমুহনী কলেজ গেইট চত্বরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফের সভাতিত্বে সিপ্লাস টিভির এফ এম সুমনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে আটক করে হেনস্থা করে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। যাহা স্বাধীন সংবাদপত্রের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের শিকার। অতীতে স্বাস্থ্য খাতে যে অসহনীয় দূর্নীতি হয়েছে সেটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ব্রিটিশ আইন দ্বারাই সাংবাদিকে আটক দেখানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক রোজিনাকে কারা মুক্তি না দিলে পরবর্তী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবী জানান।
এতে বক্তব্য রাখেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম (আজাদী), পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম (পূর্বদেশ), মোঃ ফারুক (যায়যায়দিন), জালাল উদ্দিন (রূপসী গ্রাম) ও শাখাওয়াত হোছাইন সুজন (ভোরের কাগজ)। এই ছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, এম জোবাইদ (সুপ্রভাত), রিয়াজ উদ্দিন (সংগ্রাম), ইমরান হোছাইন (৭১টিভি), সাজ্জাদুল ইসলাম ( কক্সবাজার প্রতিদিন), রেজাউল করিম, (আপন কণ্ঠ), রেজাউল করিম রেজা (সমূদ্র কণ্ঠ), ইকবাল হোছাইন, সংবাদকর্মী আমিনুল ইসলাম বাহার, ইকবাল হোছাইন, রেজাউল করিম, রেজাসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্বতা ঘোষনা করে পত্রিকা এজেন্ট মালিক ও পত্রিকা বিক্রেতা হকারগণ এসময় উপস্থিত ছিলেন।








