নিউজটি শেয়ার করুন

সাংবাদিক শহীদুল ইসলামের ছোট ভাইয়ের ইন্তেকাল

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের সিনিয়র স্টাফ রিপোটার্র মো. শহীদুল ইসলামের ছোট ভাই মহীউদ্দীন ইসলাম (৪২) ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রিয়াদ সৌদি আরবের মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার নামাজে জানাজা ইশার নামাজের পরে অুনষ্ঠিত হবে এবং বন্দর কবর স্থানে দাফন করা হবে।