Site icon CPLUSBD.COM

সাংবাদিক শিল্পী করোনায় আক্রান্ত

সিপ্লাস প্রতিবেদক: পাঠকডটনিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন।

জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা যাওয়ার পর চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে আজ মঙ্গলবার (১২ মে) রাতে তার করোনা পজেটিভ পাওয়া যায়।

সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।