নিউজটি শেয়ার করুন

সাংবাদিক সরওয়ারকে উদ্ধারের দাবীতে সিএমপি পুলিশ কমিশনারের সামনে সাংবাদিক সমাজ

সিপ্লাস প্রতিবেদক: নিখোজ গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এর আগে সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

 

 

সমাবেশে ঘেষিত আল্টিমেটাম অনুযায়ী আজ সকাল ১১টা পর্যন্ত বেধে দেওয়া সময়ে উদ্ধার করতে ব্যার্থ হওয়ায় সিএমপি পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করা হয়।

এসময় বক্তরা তিন ধরে নিখোজ গোলাম সরওয়ারকে উদ্ধার করেত না পারায় প্রশাসনের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলে পুলিশের চেষ্টা ও অগ্রগতির বিষয়ে তুলে ধরে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল প্রকার কৌশল অবলম্বন করছে। শিগগির সফলতা আসতে পারে।

এসময় নিখোজ সাংবাদিক সরওয়ারকে খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

তবে আজকের মধ্যে উদ্ধার না হলে সোমবার সকালে পুলিশ কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান সাংবাদিক সমাজ।