Site icon CPLUSBD.COM

‘সাংবাদিক’ সেজে মাদক ব্যবসায়ীর দাবি বিরিয়ানি ও টাকা, অন্যথায় ১২টা বাজানোর হুমকি

সাংবাদিক’ সেজে মাদক ব্যবসায়ীর দাবি বিরিয়ানি ও টাকা

সিপ্লাস প্রতিবেদক: নবম শ্রেণি পাশ করা মো. ইমরান (২৯) একজন ইয়াবা ব্যবসায়ী। হঠাৎ করেই হঠাৎ করেই বনে গেলেন সাংবাদিক। একাধিক পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ও হাতে মোবাইল-ক্যামেরা নিয়ে দাপটে চলাফেরা।

দুইটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং হাতে মোবাইল ক্যামেরা নিয়ে শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢুকে যান আগ্রাবাদ বাদামতলী এলাকার হাজী কাচ্চিঘর হোটেলে।

এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা দাবি করে বলেন, অন্যথায় লাইভে হোটেলের ১২টা বাজিয়ে দেয়া হবে।

হোটেল ম্যানেজার বিষয়টি কৌশলে অবগত করলে পুলিশ ইমরানকে গ্রেফতার করে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল প্রকাশ ডাইল বাবুল। মামলা আছে ২টি। মা শারমিন আক্তার প্রকাশ ডাইল শারমিন প্রকাশ শামীমা আগ্রাবাদ ডেবার পূর্বপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধেও মামলা আছে ৩টি। ইমরানের বিরুদ্ধে মামলা ২টি। দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুইটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন তিনি।

গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে ২টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।