নিউজটি শেয়ার করুন

সাংসদ ফজলে করিমের ভালবাসার উপহার পেলেন রাউজানের গশ্চির নিম্ন ও মধ্য আয়ের ৪’শ পরিবার

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের নিম্ন ও মধ্য আয়ের চারশত পরিবার পেলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ভালবাসার উপহার।
২৪ এপ্রিল (শুক্রবার) সকালে ইউনিয়নের মোহাম্মদ জামাস্থ ময়দানে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে তালিকাভুক্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ পাঁচশত টাকা করে প্রদান করা হয়।
সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।