রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী সংরক্ষণ ও উন্নয়নে ব্যক্তিগতভাবে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক-২০২১ অর্জন করায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর পাথরঘাটা সাংসদের বাসভবনে ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সাংসদ এই ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ, মো. লোকমান, প্রবাসী ব্যবসায়ী শেখ নবী, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সীমিত সাধারণ সম্পাদক এস.এ.এম. রুবেল, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সহ অর্থ সম্পাদক সিদ্ধার্থ চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈকত তালুকদার, সাধারণ সম্পাদক বাসু ঘোষ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. তানভীর, সাধারণ সম্পাদক পুষন বড়ুয়া ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ মামুন, সাধারণ সম্পাদক জি.এম হাছান প্রমুখ। এছাড়াও ইউপি সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








