রাউজান প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি)’র রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল ৫ টায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ রাউজান উপজেলা (দক্ষিণ)’র উদ্যোগে উপজেলার পাহড়তলী চৌহমুনিস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। খতমে কোরআন, মিলাদ-মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ছৈয়্যদ আবু মোস্তাক আলকাদেরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান হাবীবীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, আল্লামা রফিক উদ্দিন ফারুকী, অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ হাসান সওদাগর, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ছৈয়দ সরওয়ার আজম, মাওলানা আশেক বিন আব্দুল আজিজ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, মাষ্টার মুহাম্মদ আইয়ুব,আমান উল্লাহ আমান, সৈয়্যদ গোলাম কিবরীয়া, মুহাম্মদ ফিরোজুল ইসলাম চৌধুরী, কাজী মাওলানা শওকত উদ্দিন, মাওলানা রেজাউল করিম,আব্দুল্লাহ আল রোমান, রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ সাইফুল, মাওলানা শিহাব উদ্দিন সুলতানী, কাজী কায়েছ, সাইফুল ইসলাম আদর, আনিসুল মোস্তাফা, আরিফুল ইসলাম মাসুদ প্রমুখ।








