সাংসদ মঈন উদ্দিন খান বাদলের লাশ ৮ নভেম্বর, শুক্রবার রাত ৮.৩৫ টায় ঢাকা এসে পৌঁছেছে । শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লাশটি গ্রহন করেণ মরহুমের নিকট আত্মীয় ও অন্যান্য স্বজনরা ।
এদিকে তাঁর নামজে জানাজা ও দাফনকার্যের সময়সুচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
তিনি জানান, ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এ সময় মাননীয় সংসদ সদস্যরা ও অন্যান্য সংসদ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্হিত থাকবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে প্রধানমন্ত্রীর ব্যবস্থপনায় হেলিকপ্টারযোগে অথবা সড়ক পথে সাংসদ বাদলের মরদেহ সরাসরি নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে মাগরিব নামাজের পর, রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও রাত ৯ টায় নিজ সংসদীয় এলাকার সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
শেষে নিজ গ্রামের সারোয়াতলী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।








