চট্টগ্রাম-৮ আসনের তিন বারের এমপি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবীদ ও সফল পার্লামেন্টারিয়ান মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধূরী ।
এক শোকবার্তায় হুইপ সামশুল হক চৌধুরী এমপি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিন বারের এমপি হিসেবে তাকে কাছ থেকে দেখেছি। তিনি একজন সফল রাজনীতিক ও পার্লামেন্টেরিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেছেন। তার মত রাজনীতিবীদ এর মহা প্রয়াণে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হওয়ার নয়।
আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জানা যায়, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন মইন উদ্দীন খান বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








