সিপ্লাস ডেস্ক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানী আর নেই।
ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু ঘটে।
তার ছেলে সাগর লোহানী বলেন, “সকাল সোয়া ১০ টার দিকে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত ঘোষণা করেন।”
কামাল লোহানীর বয়স হয়েছিল ৮৬ বছর।
ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়ে।
কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালের জন্মগ্রহণ করেন তিনি।








