নিউজটি শেয়ার করুন

সাইপ্রাসে বাংলাদেশিদের পাশে দাঁড়াল কমিউনিটি অব বাংলাদেশ পাপোস

মোঃ মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে: ইউরোপের প্রায় সবকটি দেশেই মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। সাইপ্রাসেও এই মহামারিটি দিন দিন দ্রুত ছড়িয়ে পড়ছে। সময়ের সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জরুরি অবস্থার মধ্যে উপার্জন বন্ধ। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই চাকরি হারিয়েছেন।

তাই এমন দুর্যোগ সময়ে তাদের পাশে দাঁড়িঁয়েছেন কমিউনিটি অব বাংলাদেশ পাপোস।

কমিউনিটির সভাপতি জি এম সোহেল এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জানিয়েছেন আগামি ২ এপ্রিল স্থানীয় সময় ১২টা থেকে অসহায় বাঙালীদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

খাদ্যসামগ্রী নেওয়ার জন্য কমিউনিটির অফিসে যোগাযোগ করার জন্য জানিয়েছেন কমিউনিটির প্রচার সম্পাদক রেজাউল হক। এবং যদি কেউ অসুবিধার জন্য আসতে না পারে তার বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রভাবে স্থবির সমগ্র ইউরোপ। পর্যটকদের আনাগোনায় মুখর ইউরোপে চেনা পথগুলো যেন আজ মৃত্যুপুরী। ইউরোপের সাধারণ মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বর্তমান সময়ে বাসায় অবস্থান করছেন। করোনার প্রভাবে ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে ইতিমধ্যেই পড়ছে ব্যাপক প্রভাব। কতদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এটিই এখন প্রশ্ন সবার।