নিউজটি শেয়ার করুন

সাকিবের চোখে আইপিএলের সর্বকালের সেরা একাদশ

সিপ্লাস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত মুখ সাকিব আল হাসান। এখন পর্যন্ত ১৩ আসরের ৯টিতেই খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। যেখানে সবচেয়ে বেশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের খেলেছেন সাকিব।

আইপিএলে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে ৭৮৪ রান করার সঙ্গে নিয়েছেন ৬১ উইকেট। তবে আইপিএলের অলটাইম একাদশে নিজেকে রাখেননি সাকিব। তাঁর একাদশে নেই কলকাতার কোনো ক্রিকেটার। সবচেয়ে বেশি তিনজন করে ক্রিকেটার রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের।

সাকিবের একাদশে ভারতের আট ক্রিকেটারের সঙ্গে রয়েছেন তিন বিদেশি ক্রিকেটার। যেখানে বিদেশি হিসেবে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস এবং লাসিথ মালিঙ্গা। অভিজ্ঞ এই অলরাউন্ডারের একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ওপেনিংয়ে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রয়েছেন হায়দরাবাদের ওয়ার্নার। তিনে ভারতের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে রেখেছেন সাকিব। যিনি বর্তমানে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

এই তালিকায় সেরা দশে থাকা সুরেশ রায়নাকেও নিজের একাদশে রেখেছেন। চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার খেলবেন চারে। পাঁচে খেলবেন ধোনি। যিনি দলটির অধিনায়ক এবং উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। ছয়ে লোকেশ রাহুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রাজস্থান রয়্যালসের স্টোকস। দলের একমাত্র স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পেস ইউনিটে অভিজ্ঞ মালিঙ্গার সঙ্গে রয়েছেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ ও হায়দরাবাদের ভুবেনশ্বর কুমার।

সাকিবের অলটাইম আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনেশ্বর কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here