Site icon CPLUSBD.COM

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জিতল কলকাতা

ছবি সংগৃহিত

সিপ্লাস ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার একাদশে সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। নিজের চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। এ ছাড়াও প্রথম ওভারে কেন উইলিয়ামসনকে রান আউট করে সাজঘরে ফেরান তিনি।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স।

তুলনায় সহজ ম্যাচ কষ্ট করে জিতল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে কেকেআর ম্যাচ টেনে নিয়ে যায় ১৯.৪ ওভার পর্যন্ত। সানরাইজার্সের ৮ উইকেটে ১১৫ রানের জবাবে কলকাতা ৪ উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ জেতে। তারা ২ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে। দীনেশ কার্তিক ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন মর্গ্যান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় তাদের কাছে এটা ছিল নিছক নিয়মরক্ষর ম্যাচ। তবে শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরকে জিততেই হতো এই ম্যাচটি। শেষমেশ সানরাইজার্সকে পরাজিত করে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পায় কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, টিম সাউদি, সাকিব আল হাসান, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দ্রাবাদ : জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, সিদ্ধার্থ কাউল।