Site icon CPLUSBD.COM

সাকিবের বিরুদ্ধে তদন্তে সম্মতি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের

সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির তদন্তে ভারতীয় ক্রিকেট বোডের(বিসিসিআই) সম্মতি ছিল বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান অজিত সিং শেখাওয়াত।

বুধবার (৩০ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, আইসিসিকে তারা এই তদন্ত চালানোর ‘সম্মতি’ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘এখানে (সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্তে) আমরা কিছুই করিনি। বস্তুত আইসিসি-ই একটি ব্যাপার নিয়ে তদন্ত করছিল, যাতে কিছু আন্তর্জাতিক ইস্যু জড়িত ছিল – আর সেখানে আইপিএলের নামও এসেছিল।’

অজিত সিং বলেন, ‘সুতরাং (আইপিএলের আয়োজক সংস্থা হিসেবে) বিসিসিআই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইসিসিকে সায় দিয়েছিল, এটুকুই শুধু বলতে পারি।’