নিউজটি শেয়ার করুন

সাকিব ভক্তের বিরুদ্ধে বিসিবি’র মামলা

সেই ভক্তকে বিসিবির নিরাপত্তা কর্মীরা নিয়ে যাওয়ার মুহুর্তে। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দিনের টেস্টে নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে পরা সাকিব ভক্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঘটনার পর বিসিবি’র নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব:) হোসেন ইমাম পাহাড়তলি থানায় মামলা করবেন বলে জানান।

এদিকে পাহাড়তলী থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান।

তিনি বলেন, আজ সকালে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে ঢুকে পরা সাকিব ভক্তের বিরুদ্ধে মামলা করেছেন বিসিবির একজন নিরাপত্তা অফিসার। 

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের ৮ম ওভার চলাকালীন স্টেডিয়ামে পূর্ব দিকের গ্যালারি থেকে এক দর্শক ছুটে এসে সাকিব আল হাসানের সামনে হাঁটু গেড়ে বসে ফুল নিবেদন করেন এবং খানিক বাদে স্যালুট দেন।

এ ঘটনার কিছুক্ষণ পরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কর্তব্যরত বিসিবির নিরাপত্তাকর্মীরা এসে ওই দর্শকটিকে মাঠের বাইরে নিয়ে পুলিশে সোপর্দ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here